• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্ট থেকে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় বিপ্লব ইসলাম (২৮) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার নয়মাইল এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন অধিদপ্তরের সদস্যরা।

এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এভারগ্রীন পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের এ-ফোর সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ টাকা। পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাইবান্ধায় নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ইয়াবার এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বিপ্লব ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
 

মন্তব্য (০)





image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, ...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব...

image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

  • company_logo