• অপরাধ ও দুর্নীতি

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দু"সহোদর ভাই গ্রেপ্তার, পুলিশের দাবী "আরসা " সদস্য

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার দুজন আপন ভাই। তাঁদের মধ্যে ছোট ভাই মো. ফয়সাল ওই এলাকায় আরসার ‘জিম্মাদার’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোররাত ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উখিয়ার বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২ ওয়েস্টের সি-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) ও তাঁর বড় ভাই রবিউল আলম (২৩)।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ফয়সাল ও রবিউল আলমের নিজস্ব আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁদের অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “আটক ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।”

তিনি আরও বলেন, “ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য (০)





image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

  • company_logo