• লিড নিউজ
  • জাতীয়

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে লাগা আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমে জানান, প্রথমে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়।

তিনি জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানব...

image

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

২

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে বর্ত...

image

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা ...

image

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

৪

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ...

image

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তর...

৫

নিউজ ডেস্ক : মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরব...

  • company_logo