• লিড নিউজ
  • জাতীয়

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মক্কা-মদিনায় কোনো ধরনের হুমকি তৈরি হলে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি আবেগও জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান এবং সেখানে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেয়নি। তাই এ মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না।

সৌদি আরবে চলমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সংহতি জানিয়েছে। বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের প্রত্যাশা করে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দিয়েছেন বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘পবিত্র এই দুই নগরীকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে। সেখানে কোনো হুমকি তৈরি হলে বাংলাদেশ বসে থাকবে না এবং প্রয়োজনীয় সহায়তা দিতে এগিয়ে আসবে।’

প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

ভারতের চলমান আন্দোলন পরিস্থিতির বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনও মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই সেটা মোকাবিলা করবে।’

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করব, জ্বালানি মন্ত্রণালয় যে প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছে, তাতে কোনও সমস্যা হবে না। যদি কোনও সমস্যা হয় এই যুদ্ধের কারণে, সেটা শুধু বাংলাদেশের জন্য স্পেসিফিক না। সারা বিশ্বই এই সমস্যার শিকার হবে, অসুবিধা হবে। সেটা তখন আমরা অ্যাড্রেস করবো। এই মুহূর্তে আমরা সেই অসুবিধা দেখছি না।’

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বা...

১

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা ...

image

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ...

image

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে ইউএনডিপি ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ১২ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে প...

image

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্য...

image

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করত...

৫

নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্...

  • company_logo