ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে সমস্যা হচ্ছে; তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে চলাচল করা যাচ্ছে; সেসব এয়ারপোর্টে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেনি। যাত্রীদের ভোগান্তি যেনো কম হয়, সেজন্য বিমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী ও ট্রানজিট বিমানের সব যাত্রীই ভোগান্তির শিকার।
এসময় তিনি জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপ...
নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

মন্তব্য (০)