• লিড নিউজ
  • জাতীয়

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিমান জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। 

এ পরিপ্রেক্ষিতে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান।

মন্তব্য (০)





image

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন যাত্রা, বিনা খরচে যাচ্ছেন ১১২ ...

১

নিউজ ডেস্ক : কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিব...

image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

২

নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ...

image

‘বিডিআর হত্যাকাণ্ডের পর ১০ সদস্যকে হত্যা করেন জিয়াউল আহসান’

৩

নিউজ ডেস্কঃ পিলখানায় বিডিআর বিদ্রোহের পর সারা দেশে পলাত...

image

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৪

নিউজ ডেস্কঃ  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)...

image

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর...

৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ...

  • company_logo