ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরকালে স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বল...
নিউজ ডেস্কঃ ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন...
নিউজ ডেস্কঃ স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ অনিয়মি...

মন্তব্য (০)