• লিড নিউজ
  • জাতীয়

‎নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
‎
‎রাষ্ট্রপতি বলেন, সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু  ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।
‎
‎তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে, মেয়েরা ঘরে থাকবে এই ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎
‎রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায় শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। সরকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
‎
‎এসময় রাষ্ট্রপতি সকল কন্যা শিশুদের মার্শাল আর্ট শেখার কথা বলেন। কারণ নারীদের সাফল্যের সাথে শুধু পরিবার নয়, দেশ জড়িত।

মন্তব্য (০)





image

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করত...

১

নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্...

image

‎গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি...

২

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা...

image

‎ভিসার মেয়াদ শেষের পথে প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্...

৩

নিউজ ডেস্কঃ অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে স...

image

‎৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু: ইসি

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপ...

image

‎সাইবার স্পেসে কঠোর নজরদারি

৫

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদ...

  • company_logo