ফাইল ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যার পর জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ ফোন করে থানায় খবর জানায় ঘাতক স্বামী উদ্ভব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে অন্তঃসত্ত্বা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার(১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস(২৫) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের ঘাতক স্বামী উদ্ভবের স্ত্রী। ঘাতক স্বামী উদ্ভব (৩৫) একই গ্রামের নকুল দাসের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে পুলিশ আসলে বিষয়টি জানাজানি হয়। স্ত্রী সীমা রানীকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যা নিশ্চিত করে উদ্ভব নিজেই থানায় ফোন দেয়। পুলিশ এসে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত। গলাকেটে মৃত্যু নিশ্চিত করে। পুরো ঘরে রক্তের ছিটেফোঁটা। অনেক ধস্তাধস্তি হয়েছে বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়াঝাঁটি হতো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশে জানায় ঘাতক স্বামী। ঘটনাস্থল হতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । গলাকাটা ছিল এবং মাথায় আঘাত ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসী গৃহবধূকে ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সম...
পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ম...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত ওয়ার্ড আও...
বগুড়া প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ ...

মন্তব্য (০)