• আন্তর্জাতিক

‎সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৫০০ জন আটক, বন্ধ ৪৬টি মেট্রো স্টেশন ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ।

‎শনিবার (১০ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে সতর্কতামূলকভাবে আটক করা হয়। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)।
‎
‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছে প্রশাসন। প্রতিটি জোনের জন্য আলাদা ডিটেনশন সেন্টারের ব্যবস্থা রাখা ছাড়াও বিপুল সংখ্যক আটক ব্যক্তিকে রাখার সুবিধার্থে শহরের একাধিক স্টেডিয়ামকে অস্থায়ী আটক কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।
‎
‎যন্তর মন্তর ও সংসদ মার্গে আন্দোলনকারীদের সমাগমকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ও ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। দিল্লির প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি বাড়ানোর পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের ৪৬টি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের পুনরাবৃত্তি রোধ করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের আগের আন্দোলনের তুলনায় এবার পুলিশকে লাঠি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও, কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় না জড়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে— যাতে ভিডিও ধারণ করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ না তৈরি হয়।
‎
‎আটককৃতদের রাখার জন্য প্রাথমিকভাবে ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে: ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্স, সুরজমল স্টেডিয়াম, দৌলতপুর কমিউনিটি সেন্টার এবং পান্ড্রাওয়াল কমিউনিটি সেন্টার।

মন্তব্য (০)





image

তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা

১

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরা...

image

ইউক্রেনে রাশিয়ার হামলা ‘অনিবার্য’: পুতিন

২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলা...

image

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রা...

image

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে ...

image

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

৫

নিউজ ডেস্কঃ জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহ...

  • company_logo