• অপরাধ ও দুর্নীতি

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং-১৬, জি আর নং-৮৫)। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল পলাতক ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo