• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গত ১১ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮:৩০ ঘটিকায় মাদকদ্রব্য সেবন করে বেসামাল অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলো—১. চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন হাসপাতালপাড়ার মোঃ সমির উদ্দিন বকুলের ছেলে মোঃ শাকিল খান আকাশ (২৯), ২. দৌলতদিয়ার চুনুরীপাড়ার মৃত রমজান আলীর ছেলে মোঃ আসাদুল হক মিন্টু (৪৮), ৩. দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মোঃ হযরত আলী (৪২) এবং ৪. একই এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯)।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত আসামিদের প্রত্যেককে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

​জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করা এবং জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

  • company_logo