• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ৪'শ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক জামায়েত নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি মোঃ আবদুল ওয়াহেদকে (৫৫) নামে এক জামায়াতে ইসলামীর সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুর র‍্যাব-১৪।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। এর পর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 
 

মন্তব্য (০)





image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

image

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...

image

১৫ দিন আগেই বাবার ঘরে ফিরেছিলেন শাহানারা, এরপর কুড়ালের ক...

গাজীপুর প্রতিনিধি : মেয়ের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অশান্তি। নির্যাতনের ...

image

অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ...

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলা...

  • company_logo