• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় উক্ত বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী-এর সুপারিশের প্রেক্ষিতে এই বরখাস্তের আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ  বলেন, ভিডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয় এবং পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম রকিবুল হাসান  জানান, ভিডিও দেখার পর প্রাথমিকভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আপাতত বেতনভাতা বন্ধ থাকবে। খোরপোশ ভাতা পাবেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম  বলেন, আমরা ভিডিও ফুটেজ এবং তার অতীত  হিস্টরি দেখে আমাদের কাছে সত্যতা প্রতীয়মান হয়েছে। সরকারি যে বিধি আছে, সেই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার থেকে তিনি অফিস করতে পারবে না।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo