ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলের দলীয় পদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভিন্ন সময়ে দুটি ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টায় এবং গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে দুপু ১২টায় দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক মিলন শেখ, সহ-সভাপতি মাহবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল এবং শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম।
অন্যদিকে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, খবর সংযোগ প্রতিকার গাজীপুর প্রতিনিধি রোকুনুজ্জামান খান, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, এস. এম. জহিরুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক ওবাইদুল ইসলাম এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন।
সমাবেশে বক্তারা সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও চাপ প্রয়োগের সংস্কৃতি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বনভূমি জবরদখলের অভিযোগটিও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনের শেষপর্বে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।
নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...
নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

মন্তব্য (০)