• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া, গুলি করে কলেজছাত্রকে হত্যা

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ধাওয়া দিয়ে হাজমা মুন্সী (২৪) নামের এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজমা মুন্সী শিবপুর গ্রামের রুহুল মুন্সীর ছেলে ও খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল মুন্সী ও তার পরিবার খুলনায় দীর্ঘ বছর ধরে বসবাস করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকালে ৭-৮ জন যুবক মোটরসাইকেলে করে তার বাড়িতে প্রবেশ করে। তাদের মাথায় হেলমেট ছিল। তারা পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন হাজমা পালানোর জন্য বাড়ির পেছনে একটি খালের পাড়ে পৌঁছালে ওই যুবকরা তার পিছু নেয়। এ সময় হামজাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা। সেই গুলিগুলো হামজার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে। 

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে হাজমাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। 

এ ব্যাপারে চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনও এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে পুলিশ আলামতসহ ঘটনা তদন্ত করে দেখছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo