গাজীপুর প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা মানেই লিফলেট, মাইকিং আর স্লোগান-এই চেনা দৃশ্যের বাইরে গিয়ে একেবারে ভিন্ন রকম উদ্যোগ নিল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা। গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে তারা লিফলেট বিতরণের পাশাপাশি মানুষের হাতে তুলে দিলেন পাঁচ ধরনের শস্যবীজের ছোট প্যাকেট। যেন ভোটের বার্তার সঙ্গে যুক্ত হলো ভবিষ্যতের প্রতীক-বীজ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে জমায়েত হয় তারুণ্যের বিশাল মিছিল। হাতে হাতে লিফলেট, আর সঙ্গে পাঁচ রকম শস্যবীজের প্যাকেট। কেউ কলেজ পড়ুয়া, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউবা সদ্য পড়াশোনা শেষ করে জীবনের নতুন পথে হাঁটছেন-তবে বয়সে সবাই তরুণ। আর সেই তরুণরাই নেমেছেন মাঠে তাদের পছন্দের প্রার্থী মিলনের পক্ষে প্রচারণায়।
মিছিলে উচ্চারিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। শোনা যায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বের কথা। আর সবার কণ্ঠে একটাই স্লোগান-“মিলন ভাই, মিলন ভাই।”
এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক এবং কালীগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহ জাবেদ আহমেদ।
উদ্যোক্তা স্বেচ্ছাসেবক দল নেতা শাহ জাবেদ আহমেদ
বলেন, “দেখতে এটি সাধারণ একটি প্রচারণা মনে হলেও আসলে এটি গতানুগতিক কোনো আয়োজন নয়। আমরা শুধু লিফলেট দিইনি, মানুষের হাতে তুলে দিয়েছি পাঁচ রকম শস্যবীজ। এই বীজ মানে শুধু কৃষি নয়, এটি নতুন জীবনের প্রতীক, নতুন শুরুর ইঙ্গিত।”
আরেক উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বলেন,“আমরা চাই তারুণ্যের সব ভোট ধানের শীষের পক্ষে হোক। এই বীজের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চেয়েছি-পুরনো জঞ্জাল পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। আজকের এই ছোট্ট বীজ যেন আগামী দিনের বড় পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে।”
স্থানীয়দের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানান। কেউ বললেন, “এমন প্রচারণা আগে দেখিনি।” আবার কেউ বললেন, “বীজ মানে আশা-এই ভাবনাটাই আলাদা।”
এভাবেই কালীগঞ্জের রাজপথে লিফলেটের সঙ্গে যুক্ত হলো বীজের গল্প। ভোটের মাঠে জন্ম নিল এক নতুন বার্তা-ভোট যেমন ভবিষ্যৎ ঠিক করে, তেমনি বীজও গড়ে তোলে আগামী দিনের সম্ভাবনা।
গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে ছাত্রদল এ স্বেচ্ছাসেবক দল নেতার ভিন্ন প্রচারনা, লিফলেটের সাথে ৫ রকমের শস্য বীজ বিতরণ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে তারুণ্যের একটি বিশাল মিছিলের প্রস্তুতি। এদের প্রত্যেকের হাতে তাদের পছন্দের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী একেএম ফজলুল হক মিলনের লিফলেট এবং পাঁচ রকমের শস্যবীজের ছোট্ট একটি প্যাকেট।
কেউ কলেজ কিংবা কেউ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত কেউবা আবার সদ্য লেখাপড়া শেষ করেছেন। তবে বয়সে সবাই তরুণ। আর সেই তরুণরাই তাদের পছন্দের প্রার্থীর প্রচারণায় নেমেছেন মাঠে। সবার কন্ঠে প্রয়াত ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নাম ও উচ্চারিত হচ্ছে। সেই তাদের প্রার্থী মিলন ভাই মিলন ভাই স্লোগান।
তবে এমন ব্যতিক্রমধর্মী প্রচারণার মূল উদ্যোক্তা ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক ও কালীগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা শাহ জাবেদ আহমেদ।
ব্যতিক্রম এমন উদ্যোগের কারণ জানতে চাইলে উদ্যোক্তা আবু বকর সিদ্দিক জানান, আজকের এই নির্বাচনী প্রচারণাটি সবার কাছে গতানুগতিক মনে হলেও সত্যিকার অর্থে একটি গতানুগতিক নির্বাচনী কোন প্রচারণা নয়। কারন আমরা নির্বাচনী মিছিল ও লিফলেট লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় মানুষের হাতে একটি করে শস্য বীজের প্যাকেট তুলে দিচ্ছি। যেখানে আছে পাঁচ রকমের শস্য বীজ।
তিনি আরো বলেন, প্রতি কি অর্থে এটি একটি সশ্রবীদের প্যাকেট মনে হলেও আমরা সুদূরপ্রসারী চিন্তা ভাবনা থেকে এই উদ্যোগটি গ্রহণ করেছি। কারন আমরা চাই তারুণ্যের সকল ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা মনে করি এই বীজ মানে নতুন কিছু সৃষ্টি, এই বীজের মাধ্যমে যেন নতুন একটি প্রাণের সঞ্চার ঘটে এই বাংলাদেশে। আমরা চাই পুরনো জঞ্জাল শেষ করে নতুন ভাবে কিছু শুরু করতে। আর চিন্তাভাবনা থেকেই আমাদের আজকের এই উদ্যোগ।
মন্তব্য (০)