• সমগ্র বাংলা

ঝিনাইদহে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও রবিউল ইসলাম।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য সরকারি কর্মচারীরা জাতীয় পে-স্কেলের সুবিধা পেলেও বিচার বিভাগীয় কর্মচারীরা এখনো তা থেকে বঞ্চিত এতে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।বক্তারা আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগেই যদি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আগামী দিনে কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বিচার বিভাগীয় কর্মচারীরা।সমাবেশ শেষে বিচার বিভাগীয় কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। । কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo