ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁওয়ের পাচানী এলাকায় স্থানীয় সন্ত্রাসী মাহি ও জিয়াকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা গেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও উপজেলার পাচানী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের সঙ্গে চলমান সংঘর্ষ চলাকালে পাচানী এলাকার মৃত দরবেশ আলীর ছেলে মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়ার অস্ত্রের ব্যবহারে এলাকায় আতংক বিরাজ করছে। এরই প্রেক্ষিতে আজ বিকেলে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হলে মাহি ও জিয়া অস্ত্র উচিয়ে ফাঁকা গুলি করে আতংক সৃস্টি করে।
অস্ত্রধারী মাহি ও জিয়া আওয়ামী লীগ নেতা হামিদ গ্রুপের সদস্য।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ বলেন,এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।আমরা ভিডিওটি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...

মন্তব্য (০)