• সমগ্র বাংলা

রাণীনগরে পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজনে বিস্কুট খেলা, দঁড়ি খেলা, বালিস খেলা, হাঁড়ি ভাঙ্গাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মেয়েদের বিভিন্ন খেলায় মেতে ওঠে। এমন আয়োজনে বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাব্বেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান (বাবু) প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে নিজেকে বিনির্মাণ করতে হলে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের খেলাধুলার আয়োজন করা খুবই জরুরী। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo