• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo