• অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে তিন জুয়ারীর দন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের একটি জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে আটক করে দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চককুতুব গ্রামে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ।

স্থানীয়রা জানান প্রভাবশালীদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবত চককুতুবগ্রামে কতিপয় জুয়ারীরা জুয়ার আসর পরিচালনা করে আসছে। এমন জুয়ার আসরের কারণে অত্র অঞ্চলের অনেক মানুষ পথের ফকির হয়ে গেছে। অনেকে ঋণ করে ও সুদের উপর টাকা নিয়ে জুয়া খেলার কারণে এলাকা ছাড়া হয়েছে। অনেক পরিবার জুয়া খেলার কারণে নি:স্ব হয়ে গেছে। তাই শুধু মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা না করে চিহ্নিত জুয়ারুদের আটক করে দীর্ঘ আইনী শাস্তি নিশ্চিত করতে পারলে তবেই এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসতো। তাই আগামীতেও এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।

থানার ওসি আব্দুল লতিফ জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার চককুতুবগ্রামে জুয়ার আসর চলছে। এসময় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরবর্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন উপজেলার চককুতুব গ্রামের মালেক সরদারের ছেলে রাকিব হোসেন (২৮) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড, একই উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে এনামুল হক (২৬) কে ৭দিনের কারাদন্ড ও ১শত টাকা এবং সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (৪২) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদক মুক্ত করতে ও অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ সুপার স্যারের পরামর্শ ও নিদের্শনা মোতাবেক আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
 

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

২

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

  • company_logo