• সমগ্র বাংলা

সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাকে বহিষ্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও এক ওয়ার্ড যুবদলের  সভাপতিকে পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের যৌথ স্বাক্ষরে পৃথক দুটি বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজুর রহমান সহ

 দুই নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে জড়িত ছিলেন। তাদের কার্যক্রমে দল ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo