• সমগ্র বাংলা

র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে ‘শ্রাবণ পরিবহন’ বাসে থাকা ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বিকে (২৮) টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রাখা হয়। দুই ব্যবসায়ী মারধরের শিকার হন।

র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান এবং গোপন সূত্রের ভিত্তিতে রোববার রাতে পটুয়াখালী জেলার নলখোলা এলাকা থেকে বেল্লালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, ৩টি ফোন এবং ১টি সোনার আংটি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ জানিয়েছে, বেল্লাল ছাড়াও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo