• লিড নিউজ
  • রাজনীতি

৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় পর ফাঁকা হয়ে যাওয়া ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজ-কালকের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। আমরা প্রত্যাশা করব, গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন।

জোটে ইসলামী আন্দোলন ফেরার আর কোনো সম্ভাবনা না থাকায় শরিক দলগুলো নিজেদের আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন। 

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo