• লিড নিউজ
  • রাজনীতি

‎ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কৌশলের নামে তার দলের নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। বরং রাজপথে থেকেই তারা আন্দোলন করেছে। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক-গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‎তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞা-শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত, কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা।’

‎তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে কেউ এ দলকে দমন করে রাখতে পারবে না।’

‎ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ
‎এসময় তারেক রহমান জানান, গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী এসব পরিবারকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে বিএনপি।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এসব শহিদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo