ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নাই আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে তিন স্তরে মনিটর করা হচ্ছে। খুব শিগগিরই সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।
ফাওজুল কবির বলেন, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সাথে যারা দায়ী তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে।
উপদেষ্টা আরও বলেন, এলপিজি গ্যাস বাহিরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়। এটা গত বছরের তুলনায় এ বছর বেশি করা হয়েছে। বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার দুই পার্সেন্ট দেখে আর বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)