• লিড নিউজ
  • জাতীয়

‎মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের নতুন অধ্যাদেশ জারি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।
‎
‎বুধবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার জানান, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’
‎
‎অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়- মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার।
‎
‎এই অধ্যাদেশটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...

image

শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা

২

নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...

image

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে স...

৩

নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...

image

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না ব...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...

image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

৫

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

  • company_logo