ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : টিচার্চ ট্রেনিং এবং জাপানিজ বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন করা যাবে ২০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন করার জন্য একটি প্রাথমিক তথ্যছক পূরণ করতে হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংক: http://202.4.112.150:3030/-এ দেওয়া আছে।
প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক মনোনয়নের পর মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষা নেবে।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্ল...
নিউজ ডেস্ক : সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজেরা বসবাস না করে অন...
নিউজ ডেস্ক : নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং প্রান্তিক...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্য...
নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

মন্তব্য (০)