ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের গেইটপার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ পদবঞ্চিতরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই সময়ে হঠাৎ করে জামালপুর পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, নতুন কমিটিতে ছাত্রত্ব নেই— এমন অনেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে, যা তারা মানেন না।
দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)