• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব।

সভায় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক স্মরণীয় অধ্যায়। তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। উপজেলা প্রশাসন অতীতেও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo