• সমগ্র বাংলা

একদিনের মধ্যে মাদক কারবারি ও দখলদারদের তালিকা চাই: এমপি মান্নান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে মাদক কারবারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি ইউপি চেয়ারম্যানদের একদিনের মধ্যে মাদক কারবারি ও দখলদারদের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের যদি প্রয়োজনীয় সেবা দিতে না পারি, তাহলে আমি কেমন এমপি? সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম আইনশৃঙ্খলা সভা। এই সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জনস্বার্থে যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলোর বাস্তবায়ন চাই। পরবর্তী সভায় আমরা যেন তার দৃশ্যমান ফলাফল পাই এ প্রত্যাশা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রাখছি।

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo