• সমগ্র বাংলা

গোপালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ বিআরডিবি মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo