• লাইফস্টাইল

‎শীতের সকালে চা-কফি খেলে যে উপকার পাওয়া যায় ‎

  • লাইফস্টাইল

ফাইল ছবি

লাইফস্টাইল ডেস্ক: শীতের সকালে চা কিংবা কফি পান করা শরীর ও মন উভয়ের জন্যই বেশ উপকারী। কারণ চা, বিশেষ করে সবুজ ও কালো চা এবং কফি উভয়ই অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এ উপাদানগুলো শরীরের ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কারণ গরম চা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং শীতকালীন ভারি খাবারের পর আরাম দিতে পারে।

‎সেই সঙ্গে মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি করে চা ও কফি। ক্যাফেইন জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে তোলে, যার ফলে মনোযোগ, সতর্কতা এবং কাজের গতি বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতের সকালে কাজের শুরুতে এটি বিশেষভাবে কার্যকর।

‎কারণ শীতের সকালে এক কাপ গরম চা কিংবা কফি শুধু উষ্ণতা আর আরামই দেয়  না, বরং এটি আপনাকে শারীরিকভাবে সতেজ করে তোলে এবং মানসিকভাবে দিনের কাজের জন্য প্রস্তুত হতে সাহায্য করে।

‎চলুন জেনে নেওয়া যাক, চা ও কফির উপকারিতা
‎তাৎক্ষণিক শক্তি ও সতেজতা

‎চা কিংবা কফি উভয়ে ক্যাফেইন থাকে, যা একটি প্রাকৃতিক উদ্দীপক। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সচল করে তোলে, ঘুমভাব কাটায় এবং তাৎক্ষণিক সতেজতা ও শক্তি জোগায়।

‎এ ছাড়া চা কিংবা কফি মেজাজ উন্নত করে। কারণ ক্যাফেইন ডোপামিন ও সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা মেজাজ ভালো করতে এবং বিষণ্ণতা দূর করতে বড় ভূমিকা রাখে।

‎উষ্ণতা প্রদান

‎শীতের সকালে যখন শরীর ঠান্ডা থাকে, তখন এক কাপ গরম পানীয় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, যা আপনার শরীরকে আরামদায়ক অনুভূতি দেয়।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo