• সমগ্র বাংলা

জামালপুরের ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়াকালড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে মোঃ দিপু (২২) ও জলিল মেজরের ছেলে রাসেল মিয়া (২৭)।

আহত শ্যামল মিয়া (১৮)। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে টাঙ্গাইলগামী মরিচ ভর্তি একটি ট্রাক যাচ্ছিল মোটরসাইকেল আরোহী তিনজন জামালপুর শহরের দিকে আসার পথে শহরের বেলটিয়া এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন বলেন, দুইজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে আসেন। একজনকে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায় এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জামালপুর সদর থানার ওসি তদন্ত এস. এম. নূর মোহাম্মদ বলেন, টাঙ্গাইলগামী একটি ট্রাক জামালপুর শহরের দিকে আসা তিন মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। বাকী আরেকজন চিকিৎসাধীন রয়েছে। ঘাতক ট্র্যাকটি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo