• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী তুহিনের বিশাল গণমিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার চাটমোহরের বাসস্ট্যান্ড গোল চত্বরে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। সন্ধ্যার পর সেখান থেকে বিশাল গণমিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর ঐতিহাসিক খেলার মাঠে গিয়ে শেষ হয়। 

গণমিছিলের পূর্ব পথসভায় বক্তব্য দেন, বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি নেত্রী এ্যাড. আরিফা সুলতানা রুমা, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব আঃ হাকিম খান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মজিবর রহমান, আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, বিএনপি নেতা এ এম জাকারিয়া, এ্যাড.সাইদুর রহমান, নুরুল করিম খান আরজ, ভিপি সেলিম রেজা, শেখ মো. জিয়ারুল হক সিন্টু, আবুল কালাম আজাদ, যুবদল নেতা ফারুক হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম সরকার প্রমূখ। 

গণমিছিলে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo