• সমগ্র বাংলা

ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত বাহিনীর পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, প্রতিটি উপজেলা এবং মহাসড়কগুলোতে নিয়োজিত থাকবে পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহল টিম।

এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রায়ের দিন এবং পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হবে বলে প্রশাসন আশা করছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo