• সমগ্র বাংলা

শার্শায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : শার্শায় ১৫পিচ ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শার্শা থানার নাভারন দক্ষিন বুরুজ বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান বাপ্পি দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাদকের আড়ৎদার খ্যাত জয়নাল আবেদীনের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার রাতে শার্শা থানাধীন দক্ষিন বুরুজ বাগান এলাকা মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাপ্পিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১১, তাং-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ রুজু করা হয়েছে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo