• সমগ্র বাংলা

লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় পৌর শহরের দত্তপাড়া গ্রামের যুবলীগ সদস্য মৃত দুলাল মিয়ার পুত্র বিল্লাল হোসেন বাবু (৩১), আব্দুল মোতালেবের পুত্র এরশাদুল হক (৩৫), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আমির উদ্দিনের পুত্র সোহেল রানা (৩৫), পৌর শহরের দত্তপাড়া গ্রামের ছাত্রলীগ সদস্য সজল চন্দ্র শীলের পুত্র সুমন চন্দ্র শীল (৩২) এবং সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত ফতেহ আলীর পুত্র শাজাহান (৪৭)-কে আটক করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করার সময় আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo