• সমগ্র বাংলা

মাদারীপুরে বাইক-সাইকেলের সংঘর্ষে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সিদ্ধিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল্লাহ (২১) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু ব্যাপারীর ছেলে। আহত সাব্বির ও রিফাতসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়।

জানা যায়, সন্ধ্যায় সিদ্দিকখোলা এলাকায় বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল আব্দুল্লাহ। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল চালক ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। তাদের তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo