• সমগ্র বাংলা

নওগাঁয় দিনব্যাপী পিঠা উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্যও প্রদর্শন করে উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, নওগাঁয় অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যাদের কাছে ভালো আইডিয়া ও নিজেদের তৈরি পণ্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পারছে না। মূলত এই জন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে। আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে মোক্ষম ভূমিকা রাখবে। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo