ছবিঃ সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের একটি নৃশংস ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত- মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন তিনি ও তাঁর পরিবার।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রবিবার রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর ছেলে ফারুক মিয়া (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই ফারুক তার বাবার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।
ওসি রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)