• জাতীয়

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অ্যার্টনি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, আমি ভোট করবো। আমি ওখানে নমিনেশন চেয়েছি। আমি ভোট করবো। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখন। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন করবো।’

‎নমিনেশন পাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’ বিএনপি ২৩৭টি আসনে গত সোমবার দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে।

‎আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এ আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

‎অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

মন্তব্য (০)





image

‎জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

‎মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় ম...

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওব...

image

‎ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন র...

নিউজ ডেস্কঃ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এ...

image

তিতাসে ৩ নতুন কূপ: ৬ মাসের মধ্যেই মিলছে ৪৫ মিলিয়ন ঘনফুট গ...

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে খনন করা...

image

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান...

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ...

  • company_logo