• লিড নিউজ
  • জাতীয়

৮৮৫০ জনকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার, মিলবে ভাতা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের যুবক-যুবতীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই প্রশিক্ষণ কার্যক্রম এ মাসেই শুরু হতে যাচ্ছে। সাতটি বিকেএসপিতে শতাধিক ব্যাচে ১৫ দিন মেয়াদের এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮-৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা।

‎সরকারি তত্ত্বাবধান হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবেন ৮ হাজার ৮৫০ যুবক-যুবতীরা। আর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হবে। এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

‎প্রশিক্ষণের বিষয়:
‎জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র চালানো।

‎কোন কেন্দ্রে কতজন প্রশিক্ষণ পাবেন:
‎আবেদনের যোগ্যতা:
‎প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের শিক্ষগত যোগ্যতা হিসেবে এসএসসি উত্তীর্ণ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।

‎সুযোগ-সুবিধা ও ভাতা:
‎নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, খাবার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেয়া হবে। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা হিসেবে ৪ হাজার ২০০ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

‎প্রশিক্ষণ শুরু ও মেয়াদ:
‎আগামী ২২ নভেম্বর শুরু হবে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম।

‎আবেদনের প্রক্রিয়া:
‎প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা বিকেএসপির এই bkspds.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনা ও আজিজসহ ৩০ জনকে ১৬ সেপ্ট...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধ...

image

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান...

নিউজ ডেস্কঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলা...

image

‎ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিলো: স্বরাষ্ট্...

নিউজ ডেস্কঃ ঢাকেশ্বরী মন্দিরের জমি কার্যক্রম নিষিদ্ধ আও...

image

‎সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিত...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে...

image

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর...

  • company_logo