ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যবিশিষ্ট ‘জাতীয় মজুরি বোর্ড’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়েছে। এছাড়া একজন বিচারক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে ন্যায়সঙ্গত মজুরি নির্ধারণ করবেন।’
এ সময় মন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল করতে শ্রমিক সেজে আন্দোলনে উসকানি দিচ্ছে।’
আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানান দেন তিনি।
নিউজ ডেস্কঃ দেশের সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করা...
নিউজ ডেস্কঃ উন্নয়নের গল্প শোনালেও বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়...
নিউজ ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী ...
নিউজ ডেস্কঃ জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছ...
নিউজ ডেস্কঃ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাস...

মন্তব্য (০)