• সমগ্র বাংলা

ময়মনসিংহে এপিবিএন’র অভিযানে ৪৬টি হারানো মোবাইল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান-এর সাইবার ক্রাইম সেলের অভিযানে প্রায় ১০ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা মূল্যের ৪৬টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদে ভুলক্রমে প্রেরিত ৩৯ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাইবার ক্রাইম সেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ, সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বার, ই-মেইল এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে পাওয়া অভিযোগ এবং দেশের বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে হারানো মোবাইলগুলোর অনুসন্ধান শুরু করে।

এ প্রক্রিয়ায় কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, গাইবান্ধা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার থানার মোট ৪৬টি সাধারণ ডায়েরি (জিডি) অনুসারে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করে।

অন্যদিকে বিকাশ ও নগদ একাউন্টে ভুলক্রমে পাঠানো ১৫,৫০০ টাকা ও ২৪,৪৮০ টাকা-সহ মোট ৩৯,৯৮০ টাকা-ও শনাক্ত করে প্রকৃত মালিকদের নিকট ফেরত দেওয়া হয়।

রোববার (২৭ অক্টোবর ২০২৫) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কুতুব উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলার ক্যাম্প ইনচার্জ, সাইবার এনালাইসিস, অপারেশন ও ইন্টেলিজেন্স শাখার কর্মকর্তারা ও সদস্যবৃন্দ।

অধিনায়ক মোঃ কুতুব উদ্দিন বলেন, “জনগণের সম্পদ রক্ষায় এবং সাইবার প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। প্রযুক্তি ব্যবহার করে জনগণের বিশ্বাস অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

মন্তব্য (৩)





image
image
image
image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo