প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (২৮ অক্টোবর) পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। এসময় জালালপুর এলাকার একটি বেকারিতে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটি আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গয়েশপুর এলাকায় দুটি ফার্মেসিতে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মোট তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৬ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)