• সমগ্র বাংলা

গোপালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্যাতিতদের সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালপুর নতুন পৌর চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু।

উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা এবং পৌর যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈসা মুনিম, নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সম্পাদক মোঃ চান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক ওপেল চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী শাসনামলে মামলা ও হামলার শিকার উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্যাতিত নেতৃবৃন্দকে সম্মাননা ও ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo