• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৬ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ছয় মাদক সেবীকে আটক করেছে। পরে তাদেরকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন, হান্ডিয়াল কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস (২১), সোনাবাজু এলাকার আব্দুরের ছেলে নাজিম (২৫), পাটিয়াতা এলাকার আরশেদ আলীর ছেলে হান্নান (২৬), ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮), হোসেনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) ও সোনাবাজু এলাকার ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।

প্রত্যেক মাদক সেবী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ভবিষ্যতে তারা আর মাদক সেবন করবে না।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মাদক সেবনের সময় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোহর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo