• সমগ্র বাংলা

চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৫ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ টি পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ছাগল বিতরন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ উম্মে আরিফিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল কবির তপন, অফিস সহকারী শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রাণিমসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ২৫ টি পরিবারের মাঝে ৫০ টি ছাগল বিতরন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo